News Flash

Image

চ্যাম্পিয়ন্স ট্রফি: শিরোপা জিতল ভারত

কলকাতা, ৯ মার্চ (হি.স.): রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলদের অনবদ্য ব্যাটিংয়ের কারণে মিচেল স্যান্টনারদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত।

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ওভার হাতে রেখেই জয়ের সীমায় পৌঁছে যায় ভারত।

কিউইদের দেওয়া ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল দারুন শুরু করে। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেছেন রোহিত শর্মা। হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচও। দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সঙ্গ দিয়েছেন শুভমান।

দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই ওপেনার দলের শতরান পূর্ণ করেন। ১৯ ওভারে মিচেল স্যান্টনারের বল শর্ট এক্সট্রা কভারের ওপর দিয়ে পাঠাতে গিয়ে আউট হন। তবে দুর্দান্ত ভাবে ক্যাচটি নিয়েছেন ফিলিপস।

গিলের বিদায়ের ২ বল পরেই বিরাট ধাক্কা খায় ভারত। এলবিডব্লিউ হয়ে ফেরেন বিরাট কোহলি। তবে কিউইদের স্পিনের চাপে রোহিতও টিকতে পারেননি। ৩ ছক্কা আর ৭ চারে ৮৩ রান করা এই ব্যাটার ফেরেন। রাচিন রবীন্দ্রের বলে তিনি ফেরেন দলের ১২২ রানে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে বাঁচানো শ্রেয়াস আইয়ার ফাইনালেও তাঁর খেলার ধারাবাহিকতা বজায় রেখেছেন । চাপের মুহূর্তে অক্ষরের সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। এই জুটিই ভারতকে আজ ম্যাচ জিততে সাহায্য করেছে। ৬২ বলে ৪৮ রান করে আইয়ার যখন ফেরেন তখন জয় থেকে ভারত ৬৯ রান দূরে। আর ৪০ বলে ২৯ রান করেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলের দুর্দান্ত ফিনিশিংয়ে সহজেই লক্ষ্য পৌঁছে যায় ভারত।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top