News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শৌচালয়ে যাওয়ার নাম করে থানা থেকে পালিয়ে গেল বাংলাদেশী নাগরিক, পড়ে ফের আটক
Image

শৌচালয়ে যাওয়ার নাম করে থানা থেকে পালিয়ে গেল বাংলাদেশী নাগরিক, পড়ে ফের আটক

নিজস্ব প্রতিনিধি, কলমচৌড়া , ৯ মার্চ:
শৌচালয়ে যাওয়ার নাম করে থানা থেকে পালিয়ে গেল এক বাংলাদেশি নাগরিক। যদিও পরে তাকে বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
আজ সকাল ১১ টার সময় কলমচৌড়া থানা থেকে এক বাংলাদেশী যুবক আজহার হোসন শৌচালয়ে যাবার নাম করে পালাতে গেলে কলমচৌড়া থানার পুলিশ ওই বাংলাদেশি যুবককে বক্সনগর চৌমুহনী বাজার মোটর স্ট্যান্ড এলাকা থেকে আটক করে।

পরবর্তী সময়ে এসআই অসীম দাসের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী ওই বাংলাদেশী যুবককে ধরে পুনরায় কলমচৌড়া থানায় নিয়ে এসে লকাপ বন্দী করে। ঘটনার বিবরণের জানা যায় আজ থেকে দুইদিন আগে বাংলাদেশ থেকে মেহেন্দি পাচার চলাকালীন সময়ে আশাবাড়ি সীমান্তে আটক হয় এই বাংলাদেশী যুবক।
তার নাম আজার হোসাইন। তার বাড়ি বাংলাদেশ শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায়। উক্ত ঘটনায় বক্সনগর এলাকায় বিরাট চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটের আগে চণ্ডীপুরে জোরকদমে মনোনয়ন জমা, নজরে চার এডিসি ভিলেজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকে শুরু হয়েছে বিভিন্ন…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top