News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা জানালিস্ট ইউনিয়নের উদ্যোগে মহিলা সাংবাদিকদের সম্মাননা প্রদান, “মহিলাদের স্বশক্তিকরণ প্রতিদিনের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হতে হবে” : ট্রাফিক এডিশনাল এসপি
Image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা জানালিস্ট ইউনিয়নের উদ্যোগে মহিলা সাংবাদিকদের সম্মাননা প্রদান, “মহিলাদের স্বশক্তিকরণ প্রতিদিনের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হতে হবে” : ট্রাফিক এডিশনাল এসপি

আগরতলা, ৮ মার্চ : আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা জানালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের মহিলা সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জানালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামসুন্দর জুয়েলার্স এর কর্ণধার অর্পিতা সাহা এবং সমাজ সেবী তথা প্রাক্তন সাংবাদিক ফুলন ভট্টাচার্য। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ আলী, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ, সম্পাদক সৌরজিৎ পাল, যুগ্ম সম্পাদক অভিষেক দে সহ সকল সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক এডিশনাল এসপি সুদাম্বিকা আর।

সুদাম্বিকা আর বক্তব্যে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা এবং স্বশক্তিকরণ নিয়ে আলোচনা করেন। সুদাম্বিকা আর বলেন, মহিলাদের স্বশক্তিকরণ একটি চলমান প্রক্রিয়া, যা প্রতিদিনের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল মহিলা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আব নেহি তো কাব, হাম নেহি তো কোন?”

এদিকে, শ্যামসুন্দর জুয়েলার্স এর কর্ণধার অর্পিতা সাহা নিজের বক্তব্যে সমাজের এবং নিজের পরিবারের নারীদের দায়িত্ব কর্তব্য পালন করার বিষয় তুলে ধরেন। পাশাপাশি তিনি উপস্থিত সকল মহিলা সাংবাদিকদের নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন অংশ থেকে আসা মহিলা সাংবাদিকদের নারী দিবস উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ প্রথমবারের মতো “অনন্যা সংবাদ যোদ্ধা” সম্মাননা প্রদান করা হয়েছে রাজ্যে কর্মরত ৭০ জন মহিলা সাংবাদিককে। এছাড়াও কাজের নিরিখে জাগরণ পত্রিকায় কর্মরতা মহিলা সাংবাদিক রেশমি দেবনাথ কে প্রদান করা হয়েছে “শক্তিরূপা সম্মাননা”। মঞ্চে উক্ত সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি সুদাম্বিকা আর। এছাড়াও ২০টি মিডিয়া হাউসে একটি করে “ব্লেজার” প্রদান করা হয়েছে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিগণ মহিলাদের সশক্তিকরণ এবং সাংবাদিকতার ক্ষেত্রে তাদের অবদানের প্রশংসা করেন এবং নারী দিবসের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়েছে।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top