News Flash

  • Home
  • দেশ
  • ভারত সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে আসছে : প্রধানমন্ত্রী
Image

ভারত সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে আসছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারত সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে আসছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “নারী দিবসে আমরা আমাদের নারীশক্তিকে প্রণাম জানাই! আমাদের সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে আসছে, আমাদের পরিকল্পনা এবং কর্মসূচিতে তা প্রতিফলিত হয়েছে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে এক অনন্য উদ্যোগ নিয়েছে মধ্য রেল। শনিবার মধ্য রেলের সমস্ত ট্রেন মহিলাদের দ্বারা চালিত হয়েছে। সিএসএমটি-শিরডি বন্দে ভারত ট্রেনের সমস্ত ক্রু ছিলেন মহিলা, যার মধ্যে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, টিসি এবং ট্রেন হোস্টেস অন্তর্ভুক্ত রয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top