News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অপরাধমূলক বুদ্ধি নিয়ে কাজ করে সিপিআইএম, তাই সামাজিক মাধ্যমে জনসমাবেশ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে : বিজেপি
Image

অপরাধমূলক বুদ্ধি নিয়ে কাজ করে সিপিআইএম, তাই সামাজিক মাধ্যমে জনসমাবেশ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে : বিজেপি

আগরতলা, ৮ মার্চ : অপরাধমূলক বুদ্ধি নিয়ে কাজ করে সিপিআইএম। সামাজিক মাধ্যমে জনসমাবেশ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে তাঁরা। কারণ, এতদিন ধরে তাঁরা রাজ্যে দুঃশাসনের রাজনীতি করেছে। আগামীকালের জনসমাবেশ নিয়ে সিপিএমের অভিযোগকে খণ্ডন করে এমনটাই জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

এদিন তিনি বলেন, আগামীকালের জনসমাবেশে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। তাছাড়া, উপস্থিত থাকবেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা, মন্ত্রী সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। আগামীকালের জনসমাবেশ ঐতিহাসিক জনসমাবেশ হতে চলেছে। তাই তিনি আপামর জনগণকে সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, গত সাত বছরে গ্রামাঞ্চল থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিজেপি সরকারের উন্নয়নমূলক সিদ্ধান্তের সুফল ভোগ করেছেন। তাছাড়া, বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই সরকার কাজ করে গেছে। আগামীদিনেও এই লক্ষ্যে কাজ করে যাবে।

এদিন তিনি আরো বলেন, ধাপে ধাপে সিঁড়ি অতিক্রম করে উন্নত ত্রিপুরার গড়ার লক্ষ্যে বিজেপি সরকার এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহার সরকার জনগণের আশা আশঙ্কা পূরণে সফল হয়েছে। তাঁর নেতৃত্ব ত্রিপুরা উন্নয়নের চরম শিখরে পৌঁছেচ্ছে। আগামীকালের জনসমাবেশকে ঘিরে রাজ্যের মহিলা, যুবক, কৃষক থেকে শুরু সমাজের সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে।

তাঁর কটাক্ষ, অপরাধমূলক বুদ্ধি নিয়ে কাজ করে সিপিআইএম। সামাজিক মাধ্যমে জনসমাবেশ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে তাঁরা। কারণ, এতদিন ধরে তাঁরা রাজ্যে দুঃশাসনের রাজনীতি করেছেন। তাই তাঁরা বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া সহ্য করতে পারছেন না বলে , অভিযোগ করেন তিনি।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top