News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক নারী দিবসে এক সাফল্যের গল্প: প্রতিমা দেবনাথ
Image

আন্তর্জাতিক নারী দিবসে এক সাফল্যের গল্প: প্রতিমা দেবনাথ

আগরতলা, ৮ মার্চ: ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সাফল্য নিশ্চিত—এর উজ্জ্বল উদাহরণ রৌয়া গ্রামের প্রতিমা দেবনাথ।আজ আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “লাখপতি দিদি” প্রকল্পের ঘোষণা অনেক মহিলার মুখে হাসি ফুটিয়েছে। এই বিশেষ দিনে প্রতিমা দেবনাথ তাঁর জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প ভাগ করে নিলেন।

উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার রৌয়া গ্রামের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিমা দেবনাথ ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর স্বামী হরিধন দেবনাথ, এক পুত্রসন্তান ও শাশুড়িকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। সংসারের স্বচ্ছলতার কথা ভেবে তিনি ২০১৬ সালে “উমা” স্ব-সহায়ক দলে (SHG) যোগ দেন।

প্রথমে পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে সুপারি ব্যবসা শুরু করেন প্রতিমা। দামছড়া, কাঞ্চনপুর, পেচারথল ও জলেবাসা এলাকা থেকে তিনি সুপারি সংগ্রহ করতেন এবং তা রোদে শুকিয়ে স্থানীয় বাজারে বিক্রি করতেন। সময়ের সঙ্গে ব্যবসার কৌশল রপ্ত করে তিনি সুপারি প্রক্রিয়াকরণ সম্পর্কে আরও জানতে পারেন এবং বর্তমানে তিনটি প্রধান ধরনের প্রসেসিং করেন—রটা, লালি ও টাটি। এর মধ্যে তাম্বুল নামক বিশেষ প্রজাতির সুপারির চাহিদা মিজোরাম ও মেঘালয়ে অত্যন্ত বেশি। এছাড়া রটা ও লালির প্রচুর চাহিদা রয়েছে, যা গুটকা ও বিখ্যাত টুথপেস্ট কোম্পানির উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

বর্তমানে প্রতিমা ছয় লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরও প্রসারিত করেছেন। তাঁর কাছে বর্তমানে ১৫ থেকে ২০ লক্ষ টাকার সুপারি মজুত রয়েছে। প্রতি মাসে তিনি স্ব-সহায়ক দলকে নয় হাজার টাকা করে ঋণের কিস্তি পরিশোধ করেন। ব্যবসার ব্যস্ত সময় অর্থাৎ ভাদ্র মাস থেকে পৌষ মাস পর্যন্ত তাঁর কর্মশালায় প্রায় ১০০ জন মহিলা ও ১০ জন পুরুষ কাজ করেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

প্রতিমা দেবনাথ দেশের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “লাখপতি দিদি প্রকল্প আমাদের মতো মহিলাদের স্বাবলম্বী হতে সাহায্য করেছে। আমি গর্বিত যে আমার সাফল্যের সঙ্গে আরও অনেকের জীবিকা জড়িয়ে আছে।”

প্রতিমার এই সাফল্যের কাহিনি প্রমাণ করে যে, সংকল্প আর কঠোর পরিশ্রম থাকলে যেকোনো নারীই আত্মনির্ভর হতে পারেন এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top