News Flash

  • Home
  • প্রধান খবর
  • মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা, প্রত্যর্পণের বিরুদ্ধে রানার আর্জি খারিজ
Image

মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা, প্রত্যর্পণের বিরুদ্ধে রানার আর্জি খারিজ

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহা‌উর রানা। কিন্তু, রানার সেই আবেদন খারিজ করে দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। গত ২৫ জানুয়ারি ২৬/১১ হামলার অন্যতম চক্রী রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট। বর্তমানে আমেরিকার জেলে সে বন্দি রয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলায় তার যোগ পেয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। এর পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু হয়।

দীর্ঘ কয়েক বছর ধরে তাকে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। প্রথমে আইনি প্রক্রিয়ার কারণে তা বিলম্বিত হচ্ছিল। প্রথমে নিম্ন আদালতে, তার পরে ওয়াশিংটনের প্রাদেশিক আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করে রানা। কোথাও সুরাহা হয়নি। সান ফ্রান্সিসকোর আপিল আদালতেও প্রত্যর্পণের পক্ষেই রায় গিয়েছিল। সম্প্রতি রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট। কিন্তু, সেই প্রত্যর্পণের বিরুদ্ধে আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রানা, এবার সুপ্রিম কোর্টও রানার আবেদন খারিজ করে দিয়েছে।

Releated Posts

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top