News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডে পর্যটকের সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে : প্রধানমন্ত্রী
Image

উত্তরাখণ্ডে পর্যটকের সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে : প্রধানমন্ত্রী

হারসিল, ৬ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে পর্যটকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “এই দশকে উত্তরাখণ্ডে পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের আগে, প্রতি বছর গড়ে ১৮ লক্ষ তীর্থযাত্রী চারধাম যাত্রায় যেতেন। এখন প্রতি বছর প্রায় ৫০ লক্ষ তীর্থযাত্রী আসতে শুরু করেছেন।” মোদী বলেছেন, “এই বছরের বাজেটে ৫০টি পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিধান রাখা হয়েছে। এই গন্তব্যস্থলগুলির হোটেলগুলিকে পরিকাঠামোর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।”

বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হারসিলে একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের প্রচেষ্টা হল, উত্তরাখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলিও যেন পর্যটনের বিশেষ সুবিধা পায়। আগে সীমান্তবর্তী গ্রামগুলিকে বলা হত শেষ গ্রাম। কিন্তু আমরা সেই চিন্তাভাবনা বদলে দিয়েছি, আমরা বলেছি এটি আমাদের শেষ গ্রাম নয়, আমাদের প্রথম গ্রাম। সীমান্তবর্তী গ্রামের উন্নয়নের জন্য ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ কর্মসূচি শুরু করা হয়েছে।”

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top