News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়নস লিগ : ১০ জন নিয়েও জয় পেল বার্সেলোনা
Image

চ্যাম্পিয়নস লিগ : ১০ জন নিয়েও জয় পেল বার্সেলোনা

বার্সেলোনা, ৬ মার্চ (হি.স.): চ‍্যাম্পিয়নস লিগের শেষ ষোলার প্রথম লেগে বুধবার রাতে ১০ জনের দল নিয়ে মরণপণ লড়াই করে জিতে গেল বার্সেলোনা। তারা ১-০ গোলে জয় পেল বেনফিকার বিরুদ্ধে। মরসুমে নিজের ২৫–তম গোল করে ব‍্যবধান গড়ে দিয়েছেন রাফিনিয়া।

কাঙ্খিত গোলটি আসে ৬১ মিনিটে। স্বাগতিকদের অর্ধে আন্তোনিও সিলভার একটি ব‍্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জালে বল পাঠান রাফিনিয়া।

কেরিয়ারের প্রথম লাল কার্ড দেখে ২২ মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার পাউ কুবার্সি। বাকি ৬৮ মিনিট ১০ জনে রক্ষণ সামলে দারুণ এই জয় তুলে নিয়েছে বার্সিলোনা। এই দিন প্রায় ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৬টি শট নেয় বেনফিকা। যার মধ্যে ৮টি শট ছিল লক্ষ‍্যে। আর এই শট গুলো রুখে দিয়ে সফরকারীদের জয়ের নায়ক হয়ে যান স্ট‍্যান্সনি। অন‍্য দিকে বার্সিলোনার ১০ শটের পাঁচটি ছিল লক্ষ‍্যে। আগামী মঙ্গলবার বার্সেলোনায় ফিরতি লেগে এই দুই দল আবার মুখোমুখি হবে।

—————

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top