News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়নস লিগ: পিএসভিকে ৭ গোল দিয়ে শেষ আটের পথে আর্সেনাল
Image

চ্যাম্পিয়নস লিগ: পিএসভিকে ৭ গোল দিয়ে শেষ আটের পথে আর্সেনাল

লন্ডন, ৫ মার্চ(হি.স.): প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৭-১ গোলে জিতেছে আর্সেনাল, পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার কীর্তি গড়ল আর্সেনাল।

আর এই জয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আর্তেতার দল। প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে ৪ টি গোল করেছে তারা। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগোর। ইউরিয়েন টিম্বার, ইথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লেয়ান্দ্রো ত্রোসার ও রিকার্দো কালাফিওরি একটি করে গোল পেয়েছেন।পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং।

তবে এদিন বল দখলে পিছিয়ে ছিল আর্সেনাল। পুরো ম্যাচে তারা ৪৬ শতাংশ সময় বল দখলে রেখেছিল। তবে পুরো ম্যাচে ১৫টি শট নিয়ে ৮টি গোলে রেখেছিল মিকেল আর্তেতার শিষ্যরা। বিপরীতে স্বাগতিকরা ১২ শটের মাত্র ২টি গোলে রাখতে পেরেছিল। ১২ মার্চ ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে দুই দল আবার মুখোমুখি হবে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top