News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট অনুষ্ঠিত, পরাজিত সিপিআইএম পঞ্চায়েত প্রধান
Image

কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট অনুষ্ঠিত, পরাজিত সিপিআইএম পঞ্চায়েত প্রধান

কৈলাসহর, ৫ মার্চ : বুধবার সকালে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ১১ ওয়ার্ড বিশিষ্ট উক্ত গ্রাম পঞ্চায়েতে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৫টি ওয়ার্ড দখল করে শাসক দল বিজেপি, ৫টি ওয়ার্ড দখল করে সিপিআইএম এবং একটি ওয়ার্ড কংগ্রেসের ঝুলিতে যায়। কোন দল সেখানে এককভাবে পঞ্চায়েত দখল করতে পারেনি, যার কারণে সিপিআইএম ও কংগ্রেস মিলে উক্ত গ্রাম পঞ্চায়েতটি পরিচালনা করছিল।

বিগত কয়েকমাস পূর্বে বিজেপির পাঁচজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য মিলে ইসবপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের প্রধান মনুজ পালের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জেলা পঞ্চায়েত অফিসারের কাছে লিখিত আকারে অনাস্থা প্রস্তাব জমা দেন।

বুধবার সকালবেলা ইসবপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে জেলা পঞ্চায়েত অফিসারের উপস্থিতিতে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটাভুটিতে উপস্থিত ছিল বিজেপি দলের পাঁচজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও সিপিআইএম দলের পাঁচজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য বাকি চারজন অনুপস্থিত ছিলেন। পাশাপাশি কংগ্রেস দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন, উপস্থিত ছয়জন পঞ্চায়েত সদস্য প্রধান মনুজ পালের বিপক্ষে ভোট দান করেন। যার কারণে প্রধান মনুজ পাল ৬ ভোটে পরাজিত হন।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top