News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎকে জেল হেফাজতের নির্দেশ আদালতের
Image

ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

আগরতলা, ৫ মার্চ : আগামী ৮ই মার্চ পর্যন্ত ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ তাকে বিশালগড় আদালতে সোপর্দ করা হয়েছিল।

উল্লেখ্য, জরিমানা থেকে আদায়কৃত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে সরকারি কর্মচারী অমরজিৎ দেববর্মার বিরুদ্ধে। কিছু টাকা দপ্তরে জমা দিলেও আরো লক্ষাধিক টাকার হিসেবে নেই। ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নয় ছয় করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ মঙ্গলবার গভীররাতে অমরজিৎকে গ্রেপ্তার করেছে। বিশালগড় থানায় এই মামলার নম্বর ১৭/২০২৫। আজ তাকে বিশালগড় আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আদালত তাকে আগামী ৮ মার্চ পযর্ন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মামলার তদন্তকারী অফিসার এডিশনাল এসপি রাজিব সূত্রধর।

উল্লেখ্য, সিপাহীজলা পুলিশ প্রশাসনের মধ্যে একের পর এক আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে গ্রেপ্তার হচ্ছেন একাধিক পুলিশ কর্মী। সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসে আর্থিক কেলেঙ্কারিতে পাঁচজনের গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে জরিমানার টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top