News Flash

Image

দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

আগরতলা, ৪ মার্চ : দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই যুবক। আজ দুপুরে খোয়াই থানার অন্তর্গত সোনাতলা বাজার সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তন্যরত চিকিৎসকরা দু’জনকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে খোয়াই থানার অন্তর্গত সোনাতলা বাজার সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে রাস্তায় ছিটকে পড়ে দুই বাইক চালক। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার হাসপাতালের চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কা জনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। আহতরা হলেন, রমেন গোস্বামী এবং ভানুরাজ বর।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top