News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসামের দুই চোর গ্রেফতার ধর্মনগরে, উদ্ধার স্বর্ণালঙ্কার ও টাকা
Image

আসামের দুই চোর গ্রেফতার ধর্মনগরে, উদ্ধার স্বর্ণালঙ্কার ও টাকা

আগরতলা, ৪ মার্চ: কিছুদিন ধরে উত্তর জেলার ধর্মনগরে উৎসবের মেজাজে দিবারাত্রি চুরি হচ্ছিল। এরই মধ্যে ধর্মনগর মহকুমার সোনারুবাসা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ধর্মনগর থানার পুলিশ তদন্তে নেমে আসামের দুই চোরকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সুরজিৎ নাথ জানিয়েছেন তাঁর ছেলেকে স্কুল থেকে আনতে যান এদিকে সুরজিৎ নাথের শ্রী ও ব্যক্তিগত কাজে বেরিয়ে গিয়েছিলেন। সুরজিৎ নাথ বাড়ি থেকে ৪০ মিনিটের মাথায় বাড়ি গিয়ে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙ্গা এবং জিনিসপত্র সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। তাঁর চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। এদিকে, খবর দেওয়া হয়েছে ধর্মনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ধর্মনগর থানার পুলিশ। সাথে সাথে পুলিশ তদন্তে নামে।

তদন্তে নেমে এক ঘন্টার মধ্যে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে সন্দেহভাজন আসামের দুই যুবককে আটক করে ধর্মনগর থানার পুলিশ। ধৃতরা হল, ছমির উদ্দিন ও আবদুল বাজিদ। পরবর্তী সময় তল্লাশিতে ওই তিন যুবকের কাছ থেকে নগদ অর্থ ৬ হাজার ৪০ টাকা সহ স্বর্ণ এবং রূপা, দুইটি মোবাইল উদ্ধার হয়েছে। তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাছে ধর্মনগর থানার পুলিশ। এদিকে, ধর্মনগর থানার পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে এ ব্যাপারে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধর্মনগরে প্রতিনিয়ত যে চুরি হচ্ছে ওই চুরিকাণ্ডে সাথে জড়িত রয়েছে তারা। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আসাম থেকে এসে ধর্মনগরে প্রতিনিয়ত চুরি কান্ড ঘটাচ্ছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top