News Flash

Image

অকালে প্রয়াত হলেন তরুণ চিকিৎসক

আগরতলা, ১ মার্চ: অকালে প্রয়াত হলেন তরুণ চিকিৎসক সোমেন দাস। তিনি কর্মরত ছিলেন খেদাছড়া হাসপাতালে। তার বাড়ি কুমারঘাটে।

খেদা ছড়া হাসপাতালের চিকিৎসক ডঃ সোমেন দাস পৃথিবী থেকে বিদায় নিলেন। জীবন মরণ নিয়ে টানাটানি শুরু হয়েছিল বিগত কয়েক দিন ধরে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন ঘটনা রটনা, নানা গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হয়। না ফেরার দেশে চলে গেছেন তরুণ চিকিৎসক ডঃ সোমেন দাস। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পানিসাগর মহকুমার খেদাছড়া হাস পাতালে কর্মরত ছিলেন। মূল বাড়ি কুমারঘাট শহরের নিদেবী এলাকায়। পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক রথীন্দ্র দাস এবং মা সাথী রানী দাসের পুত্র ছিলেন। পিতা-মাতা এবং এক বোন রয়েছে। ভাই বোন দুইজনই অত্যন্ত মেধাবী। বোন মৌমিতা দাস একসময় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে দ্বিতীয় স্থান অধিকার করে ছিল।

জানা গিয়েছে, ডঃ সোমেন দাস বিগত কয়েক বছর ধরে লিভার সংক্রান্ত রোগে ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন পূর্বে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়ে ছিল। সেখানকার চিকিৎসকরা চিকিৎসক সোমেন দাস কে সুস্থ করে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে ছিল। কিন্তু শুক্রবার সূর্য বিদায়ের সময়ে দাস পরিবারের সূর্য অস্তমিত হয়। তরুণ চিকিৎসকের অকাল বিদায়ের সংবাদ ত্রিপুরাতে এসে পৌঁছলে চিকিৎসক মহলে গভীর শোকের সৃষ্টি হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top