News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ
Image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ

আগরতলা, ১ মার্চ: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আজ উচ্চতর মাধ্যমিকে কেমেস্ট্রি/পলিটিক্যাল সায়েন্স, মাদ্রাসা ফাজিল আর্টসের পলিটিক্যাল সায়েন্স এবং মাদ্রাসা ফাজিল থিওলোজি’র ইসলামিক স্টাডিজ পরীক্ষা গ্রহণ করা হয়। রাজ্যের ৬০টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সব পরীক্ষাস্থল শান্তিপূর্ণ ছিল। আজ পরীক্ষায় বসেছিল ১৯,৯৪৭ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৯,০৬৩ জন এবং ছাত্রী ১০.৮৮৪ জন। ৮১ জন ছাত্র ও ৯৩ জন ছাত্রী আজ পরীক্ষা দেয়নি। ছাত্রছাত্রীর উপস্থিতির হার ৯৯.১৪ শতাংশ।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সচিব ড. দুলাল দে পর্ষদের ওএসডি দীপ্তাংশু প্রকাশ দত্ত ও অভিজিৎ ভট্টাচার্য আজ বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও শঙ্করাচার্য বিদ্যায়তন এবং পর্ষদের ওএসডি পল্লব কান্তি সাহা ও জ্যোতির্ময় রায় বানীবিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। আগামী ৩ মার্চ উচ্চতর মাধ্যমিকে বিজনেস স্টাডিজ/এডুকেশন/ফিজিক্স, মাদ্রাসা ফাজিল আর্টসের এডুকেশন এবং মাদ্রাসা ফাজিল থিওলোজি’র ইসলামিক হিস্ট্রি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top