News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা এবং এসকফ বাজেয়াপ্ত
Image

এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা এবং এসকফ বাজেয়াপ্ত

আগরতলা, ১ মার্চ: এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে আবারও থানাধীন সীমান্ত লাগোয়া এলাকা পশ্চিম নারায়ণপুরে মাটির ব্যাংকার থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী। ওই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ইনচার্জ(প্রভেশনাল) আই পি এস সুধীর কুমার,ওসি অভিজিৎ মণ্ডল সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।

এই অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ইনচার্জ(প্রভেশানাল) আই পি এস সুধীর কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়নপুর এলাকায় এক ব্যাক্তির বাড়ির পেছনে মাটির ব্যাংকার থেকে ৭৮ কেজি শুকনো গাঁজা এবং ৯৭৫ বোতল অবৈধ এসকফ কফ সিরাপ উদ্ধার হয়। পরবর্তী সময় স্থানীয় প্রশানের উপস্থিতিতে এই নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ এবং জায়গার মালিকের বিরোদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তদন্ত ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।বলা বাহুল্য এয়ারপোর্ট থানাধীন এই সীমান্ত লাগোয়া এলাকা পশ্চিম নারায়নপুর নেশা কারবারিদের আখড়ায় পরিণত হয়েছে এবং পুলিশ তাদের অভিযান এই এলাকায় জারি রেখেছেন আগামীদিনেও এই অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top