News Flash

Image

রাজ্যেও পালিত জাতীয় বিজ্ঞান দিবস

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: ২৮ ফেব্রুয়ারী দিনটি নোবেলজয়ী বিজ্ঞানী স্যার সি ভি রমনের ‘রমন এফেক্ট’ আবিস্কারকে স্মরণ করে ১৯৮৭ সাল থেকে দেশজুড়ে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবছরও আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বরণীয় বিজ্ঞানীদের প্রতিকৃতিতে মাল্যদান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, হাতে কলমে বিজ্ঞান প্রদর্শনী, কুসংস্কার বিরোধী শো টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি কর্মসূচী পালন করা হয়েছে।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারী দিনটি নোবেলজয়ী বিজ্ঞানী স্যার সি ভি রমনের ‘রমন এফেক্ট’ আবিস্কারকে স্মরণ করে ১৯৮৭ সাল থেকে দেশজুড়ে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও মৌলিক জ্ঞানচর্চার প্রতি ছাত্র ছাত্রীদের উৎসাহ বৃদ্ধি ও দেশবাসীর মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই দিনটি উদযাপন শুরু হয়েছিল।

অথচ স্বাধীনতার ৭৫ বছরেরও বেশী সময়কালে দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি হলেও দেশের অধিকাংশ মানুষ আজও মধ্যযুগীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অজ্ঞানতায় ডুবে আছে। একদা নবজাগরণের পুরোধা মনীষী রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, মাহেন্দ্রলাল সরকার প্রমুখেরা যুক্তিবাদের প্রসার ঘটাতে আধুনিক বৈজ্ঞানিক শিক্ষাব্যবস্থা চালুর জন্য লড়েছিলেন। এরই ধারাবাহিকতায় সমাজের মধ্যে যুক্তিবাদ চর্চার যে জমি একদিন তৈরী হয়েছিল, তা আজ উর্বর হওয়ার পরিবর্তে ক্রমশ অনুর্বর হয়ে চলেছে।

সেদিকে লক্ষ্য রেখে সকলকে কুসংস্কার দূর করে বিজ্ঞান মানসিকতায় চলার আহ্বান রেখে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি প্রতিবছরের ন্যায় এবছরও বিজ্ঞান দিবস পালন করে। আজ সকালে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বরণীয় বিজ্ঞানীদের প্রতিকৃতিতে মাল্যদান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, হাতে কলমে বিজ্ঞান প্রদর্শনী, কুসংস্কার বিরোধী শো টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি কর্মসূচী গ্রহণ পালন করে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top