News Flash

  • Home
  • দিনের খবর
  • রেল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ অশ্বিনীর, অভিনন্দন জানালেন সবাইকে
Image

রেল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ অশ্বিনীর, অভিনন্দন জানালেন সবাইকে

প্রয়াগরাজ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মহাকুম্ভ মেলার জন্য দিন-রাত এক করে পরিশ্রম করেছেন তাঁরা, সেই সমস্ত রেল কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার সকালে দেখা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সমস্ত রেলকর্মীদের অভিনন্দন জানিয়েছেন রেলমন্ত্রী বৈষ্ণব। রেলমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাতে চাই, যাদের নেতৃত্বে এমন একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকলের সহযোগিতা আমাদের ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করতে সুযোগ দিয়েছে, আমরা ১৩ হাজার ট্রেনের পরিকল্পনা করেছিলাম, যেখানে আমরা ১৬ হাজারের বেশি ট্রেন পরিচালনা করতে সক্ষম হয়েছি।”

রেলমন্ত্রী আরও বলেছেন, “আমরা মহাকুম্ভের জন্য প্রায় ৪ থেকে ৫ কোটি ভক্তকে সঙ্গমে আনতে সক্ষম হয়েছি। আমরা নিশ্চিত করেছি, মহাকুম্ভের ৪৫ দিনে ভক্তদের যেন কোনও সমস্যা না হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে আসা ভক্তদের আস্থা বিচার করতে এবং তাঁদের ভিড় হিসাবে না দেখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সমস্ত ব্যবস্থাপনা বিশ্লেষণ করব এবং রেলের অপারেশন ম্যানুয়ালটিতে স্থায়ী পরিবর্তন আনব।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top