News Flash

Image

বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

বিশালগড়, ২৭ ফেব্রুয়ারি : পারিবারিক কলহের জেরে এক গৃহবধুর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে আহত গৃহবধুর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা বিশালগড় এলাকায়।

পারিবারিক কলহের জেরে লিটুয়ারা বেগম নামে এক গৃহবধু বৃহস্পতিবার দুপুরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে পরিবারের লোকজন এই দৃশ্য দেখে গুরুতর আহত গৃহবধূকে সঙ্গে সঙ্গে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু তার আশঙ্কাজনক অবস্থা দেখে জিবি হাসপাতালের রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। আর এই সময় বিশালগড় হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে চিকিৎসকের উপর উত্তেজিত হয়ে পড়ে রোগীর আত্মীয় পরিজন।

জানাযায় বিশালগড় মহকুমা হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, আরেকটি রয়েছে ১০২ নম্বরে কল করে বুকিং করার আওতায়। তাছাড়া বিশালগড় মহকুমা হাসপাতালে রয়েছে অ্যাম্বুলেন্স চালকের স্বল্পতা। ১০২ তে বুকিং করার পর দীর্ঘ সময় অপেক্ষা করার পর অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসকের উপর উত্তেজিত হয়ে পড়ে রোগী ও তার আত্মীয় পরিজন। দীর্ঘ সময় পর অ্যাম্বুলেন্স আসার পরে আহত অবস্থায় মহিলাকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গৃহবধূর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top