News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে গ্যাস সিলিন্ডার চুরি
Image

অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে গ্যাস সিলিন্ডার চুরি

বিশালগড়, ২৬ ফেব্রুয়ারি: বিশালগড়ের পশ্চিম লক্ষীবিল এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে দুটি তালা ভেঙে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরি হয়। চোর সেন্টারের দুটি তালা ভেঙে ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার দুটি চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে সেন্টারের কর্মীরা সেন্টারে এসে ঘটনাটি জানতে পেরে তৎক্ষণাৎ বিশালগড় থানায় এ বিষয়ে অবগত করেন।

অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী মৈত্রী শীল বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই প্রথমবার সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top