News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় ব্রজপুর ফরেস্টের বাগানে অগ্নি সংযোগ, অল্পতে রক্ষা
Image

বিশালগড় ব্রজপুর ফরেস্টের বাগানে অগ্নি সংযোগ, অল্পতে রক্ষা

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী: আজ দুপুরে বিশালগড় ব্রজপুর এলাকায় এভার গ্রীন স্কুলের সামনে বন দফতরের বাগানে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরবর্তী সময়ে দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বিশালগড় ব্রজপুর বন দফতরের সামনের স্কুল আগুনের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে। কিছু দুষ্কৃতকারীরা ওই বাগানে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। সাথে সাথে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও অভিযোগ, ওই বাগানের ভিতরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ঘটে চলেছে বহুবার পুলিশের উপর মহলে জানিও কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে সূত্রের খবর মোটা অংকে অর্থ পেয়ে থাকে থানার ওসি থেকে নিচুস্তরের পুলিশকর্তারা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top