News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) নিশিরাতে লেইক চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান
Image

(Update) নিশিরাতে লেইক চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: বেআইনিভাবে রাস্তা গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম।বুধবার নিশিরাতে লেইক বাজারে জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের অভিযোগ, প্রসাশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালিয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে শহরের লেকই চৌমুহনী বাজার পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। ওই সময় আগরতলা রেল নিগমের পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি।তাই বুধবার নিশিরাতে আগরতলা পুর নিগম বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাব গজিয়ে ওঠা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, রাজন্য আমল থেকে লেকই চৌমুহনী বাজারে তাঁরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। এত বছর যাবৎ তাঁদের এভাবে উচ্ছেদ অভিযান করা হয়নি। কিন্তু বিজেপি সরকারের আমলে এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবাররা দিশেহারা হয়ে পড়েছে। তাঁদের আরও অভিযোগ,আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্হা না করেই বুলডোজর দিয়ে একাধিক দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে। তাতে একাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্হ হয়েছে।

এদিকে, আজ দুপুর নাগাদ আগরতলার লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এসময় তিনি জানান, বাজারের উন্নয়নের জন্য আজ প্রায় ১০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, আগামী এক মাসের মধ্যে নতুনভাবে ব্যবসায়ীদের জন্য ঘর তৈরি করা হবে। মেয়র দীপক মজুমদার বলেন, জনগণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে বাজারে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি যাতে প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। তিনি ব্যবসায়ীদের সরকারের পাশে থাকার আহ্বান জানান এবং স্পষ্ট করেন যে, কোন ব্যবসায়ীকে বেআইনিভাবে স্থান দখল করতে বা অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না। এছাড়া, তিনি আরো জানান, প্রশাসন বাজারটিকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top