News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে নেশাবিরোধী অভিযান চালিয়ে নেশাসামগ্রী সহ গ্রেপ্তার ২ জন
Image

পানিসাগরে নেশাবিরোধী অভিযান চালিয়ে নেশাসামগ্রী সহ গ্রেপ্তার ২ জন

পানিসাগর, ২৭ ফেব্রুয়ারি : নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে, গোপন সূএের ভিওিতে পানিসাগর থানার পুলিশ অগ্নিপাশাস্থিত নাকা গেইটে তল্লাশি চালিয়ে একটি ইরিক্সা থেকে বিপুল পরিমান অবৈধ দেশী মদ বাজেয়াপ্ত করে। পাশাপাশি গ্রেফতার করা হয় মদপাচারে অভিযুক্ত দুই পান্ডাকে।আটক করা হয় মদ পাচারে যুক্ত ইরিক্সাটিকে। বাজেয়াপ্ত হওয়া অবৈধ দেশী মদগুলোর পরিমান ২৮০ লিটার।

জানা গেছে গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হলো জয় কুমার চাকমা(৬০), পিতা মৃত জোগধন চাকমা, বাড়ি ঊনকোটি জেলার পেচারথল থানাধীন পাহাড়ি অধ্যুষিত নবীনছড়া এলাকার ২ নং ওয়ার্ডে। অপরজন শান্তি বাহু চাকমা( ৫৩), পিতা মৃত সোনারাম চাকমা, বাড়ি একই এলাকার ৩ নং ওয়ার্ডে।

পানিসাগর থানার পুলিশ গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করে। প্রাথমিকভাবে জানা গেছে অবৈধ দেশী মদগুলো ধর্মনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। নেশাবিরোধী অভিযানে নেমে পানিসাগর পুলিশের এই সাফল্যে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে পানিসাগর মহকুমা জুড়ে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top