News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বীজ নির্মাণের প্রতিশ্রুতি রক্ষায় ফুট ব্রিজ নির্মাণ কাজ শুরু, মন্ত্রী বিকাশ দেববর্মার পরিদর্শন
Image

বীজ নির্মাণের প্রতিশ্রুতি রক্ষায় ফুট ব্রিজ নির্মাণ কাজ শুরু, মন্ত্রী বিকাশ দেববর্মার পরিদর্শন

তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন আঠারোমুড়া এডিসি ভিলেজের কৃষ্ণমনি চৌধুরী রিয়াং পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার জন্য চামলছড়ার উপর একটি ফুট ব্রিজ নির্মাণ করার। নির্বাচনের প্রাক মুহূর্তে এলাকার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে, যাতায়াতের সুবিধার্থে একটি ফুট ব্রিজ নির্মাণ কাজ বরাদ্দ হয়।

আজ নির্মাণ কাজের গুণগতমান যাচাই করার জন্য মন্ত্রী বিকাশ দেববর্মা ওই এলাকায় পরিদর্শন করেন। তিনি জানান, এই ব্রিজ নির্মাণ কাজ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আগামী কয়েক মাসের মধ্যে ফুট ব্রিজ নির্মাণ কাজটি সমাপ্তি হবে। মন্ত্রী আশাবাদী যে এই প্রকল্পটি এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।

এলাকাবাসী ফুট ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top