News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, অল্পেতে ভয়াবহ বিপদ থেকে রক্ষা
Image

রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, অল্পেতে ভয়াবহ বিপদ থেকে রক্ষা

ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের হাফলং এলাকায় বুধবার একটি রান্নার গ্যাসের সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় অবশ্য বাড়িঘর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।

গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে অল্পতে রক্ষা পেলো একটি পরিবার। ঘটনা ধর্মনগরের হাফলং এলাকায়। গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। অবশ্য দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজনরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। এর ফলে ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। তবে সিলিন্ডারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবরে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজনদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top