News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান, ৪ জন গ্রেফতার
Image

মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান, ৪ জন গ্রেফতার

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাজধানী আগরতলার এমবিবি কলেজ এবং আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় নেশা বিরোধী অভিযান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার নির্দেশনা অনুযায়ী নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুলিশ কর্মীরা সতর্কতার সাথে নেশা সামগ্রী ব্যবহার দমনে মাঠে নেমেছে। এমনই এক অভিযান করে আজ এমবিবি কলেজ এবং আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকা থেকে ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পূর্বথানার পুলিশ।

এই বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক হিরোইন, ২১০টি মাদক বিক্রির কৌটা, নগদ ৫ হাজার টাকা এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top