News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপূর্ণভাবে সম্পন্ন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন
Image

শান্তিপূর্ণভাবে সম্পন্ন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি:
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। মাধ্যমিক ও মাদ্রাসা আলিম এর আজ ইংরেজী বিষয়ক পরীক্ষা নেওয়া হয়। সারা রাজ্যে ৬৮টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সব পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিল। আজ মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের ইংরেজী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯০৭৫ জন। এর মধ্যে ছাত্র ১৩৫৪৯ জন ও ছাত্রী ১৫৫২৬ জন। পরীক্ষায় বসেছিল ২৮,৯১৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩,৪৭৬ জন ছাত্র ও ১৫,৪৪৩ জন ছাত্রী। অনুপস্থিত ছিল ৭৩ জন ছাত্র ও ৮৩ জন ছাত্রী। ছাত্রছাত্রীর উপস্থিতি হার ৯৯.৪৬ শতাংশ।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী এবং পর্ষদের ওএসডি জ্যোতির্ময় রায় আজ আখালিয়াছড়া মাধ্যমিক বিদ্যালয়, তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পটুনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। আগামী ২৭ ফেব্রুয়ারি উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজি বাংলা/হিন্দি/ককবরক/মিজো বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top