News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক
Image

এক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এডি নগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এবং এসকফ উদ্ধার করে পুলিশ। সাথে বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত নেশাসামগ্রীর বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে বলে জানান এডি নগর থানার ওসি বিজয় দাস।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডি নগর থানার ওসি বিজয় দাস বলেন, গোপন খবরের ভিত্তিতে খবর আসে অরুন্ধতীনগর থানার অন্তর্গত গজারিয়া ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা বিপ্লব দের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সে স্থানীয় মানুষের কাছে নেশা সামগ্রী বিক্রয় করে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে এসকফ এবং ব্রাউন সুগারের উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। ওই অভিযানে বাড়ির মালিক বিপ্লব দেকে আটক করে পুলিশ।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top