News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াপার্ক গড়ে তোলতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত
Image

কৈলাসহরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াপার্ক গড়ে তোলতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি:
কৈলাসহরের সতেরো মিঞার হাওড়ের পতিতজমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াপার্ক গড়ে তোলতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন জমির মালিকদের নিয়ে অনুষ্ঠিত বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহাও। এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা জেলার বরিস্ট বিজেপি নেতা সন্দীপ দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি রুদ্র পাল, উপপ্রধান সঞ্জয় দেবরায়, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার সুপারিন্টেন্ডেন্ট পি.কে নাথ সহ স্থানীয় কৃষকরা।

বৈঠক শেষে বিধায়ক বিরজিত সিনহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, সরকারের উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে উনি এবং উনার কংগ্রেস দল সবসময়ই সাহায্য সহযোগিতা করে আসছে এবং আগামী দিনেও করে যাবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top