News Flash

  • Home
  • দিনের খবর
  • ওড়িশার খুরদা ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৩ জনের, তদন্তে পুলিশ
Image

ওড়িশার খুরদা ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৩ জনের, তদন্তে পুলিশ

খুরদা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভুবনেশ্বরর উপকন্ঠে ওড়িশার খুরদায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে তুবড়ে গিয়েছে। দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়, পরে একজনকে সঙ্কটজনক অবস্থা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃতীয় জনেরও মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে।

শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটছে খুরদার কাছে, ইনফো ভ্যালি থানার অধীনে পিটাপল্লী চকের কাছে জাতীয় সড়ক ৫৭-তে। গাড়িতে মোট ৩ জন ছিলেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি পুরীর চন্দ্রপুর এলাকার। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে এবং ঘাতক ট্রাকের চালকের খোঁজ চলছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top