News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গা চৌমুহনী বাজার সম্পাদকের বিরুদ্ধে সরব ব্যবসায়ীরা, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ
Image

দুর্গা চৌমুহনী বাজার সম্পাদকের বিরুদ্ধে সরব ব্যবসায়ীরা, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: সামনেই আসন্ন দুর্গা চৌমুহনী বাজারের নির্বাচন। তার ঠিক আগ মুহুর্তে বাজার সম্পাদক তাপস ঘোষের বিরুদ্ধে উঠে এসেছে একাধিক অভিযোগ। বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা তাঁর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত থাকারও অভিযোগ তুলেছেন।

উল্লেখ্য, দুর্গা চৌমুহনী বাজারের বর্তমান সম্পাদক তাপস ঘোষ। তিনি প্রাক্তন টিসিএ সম্পাদকও বটে। বহুদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। কসবা কালীবাড়ির দিঘি থেকে মাছ চুরি, এক মাংস বিক্রেতা থেকে ৩ লক্ষ টাকা আত্মসাৎ এমনকি ভুয়া সদস্যপদ করারও অভিযোগ রয়েছে উনার বিরুদ্ধে। দুদিন আগে বাজারের প্রাক্তন সভাপতির সাথেও দুর্ব্যবহার করেছেন তিনি, এমনটাও অভিযোগ রয়েছে।

এদিকে, সামনেই দুর্গা চৌমুহনী বাজারের নির্বাচন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য বটতলা বাজার কমিটির উপরে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন বাজার সম্পাদক। কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ, বটতলা বাজার কমিটি নিজেদের বাজারে নির্বাচন পরিচালনা করেনি কখনো। তাই তাদের অভিজ্ঞতাও নেই। এমন অবস্থায় বটতলা বাজার কমিটির কাছে অন্য বাজারের নির্বাচন পরিচালনার দায়িত্ব হস্তান্তর মানে তাপস ঘোষের নির্বাচনে জিতার এক কৌশলমাত্র। এমনটাই মনে করছেন অন্যান্য ব্যবসায়ীরা। তাই বাজারের হিতে অন্যান্য ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে তাপস ঘোষের বিরুদ্ধেই তাদের মতামত প্রকাশের সিদ্ধান্ত নিচ্ছে। এমনটাই দাবি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top