News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রা মথা দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে, সমস্যা উত্তরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একনিষ্ঠ কর্মীদের পরামর্শ প্রদ্যোতের
Image

তিপ্রা মথা দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে, সমস্যা উত্তরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একনিষ্ঠ কর্মীদের পরামর্শ প্রদ্যোতের

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: ত্রিপুরায় শাসক জোট শরিক তিপ্রা মথা দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে। দলের একাংশ কর্মীরা দূর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন। তাঁদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাই দলের একনিষ্ঠ কর্মীদের দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গুরু দায়িত্ব দিয়েছেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। পাশাপাশি, একনিষ্ঠ কর্মীদেরও দূর্নীতি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, তিপ্রাসাদের উন্নয়নই দলের একমাত্র লক্ষ্য আবারও মনে করালেন প্রদ্যোত ।

আজ এক অডিও বার্তায় প্রদ্যোত বলেন, তিপ্রা মথা ক্রমশ দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়ছে। এই দূর্নীতির সাথে দলের একাংশ কর্মীরা যুক্ত রয়েছেন। কিন্তু আফসোসের বিষয় দিল্লিতে তিপ্রাসাদের উন্নয়নের জন্য আমি লড়াই চালিয়ে গেলেও ত্রিপুরায় এখনো পর্যন্ত দূর্নীতিবাজদের বিরুদ্ধে কাউকেই লড়াই করতে দেখতে পাচ্ছি না।

এদিন তিনি আরও বলেন, একজন ব্যক্তি জীবনে সততা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন না করলে কখনো সুখী হতে পারেন না। অর্থ কখনো মানুষকে সুখী করতে পারে না। এডিসিতে যাঁরা দূর্নীতিতে নিম্মজিত তাঁদের বিরুদ্ধে সুর চড়াতে হবে। কারণ, আাগমীদিনে দুর্নীতির কারণে তিপ্রাসাদেরই ক্ষতি হবে। চুপ থাকলে কখনো দুর্নীতি দমন করা যাবে না। দুর্নীতির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের লড়াই আরো তেজী করতে হবে, বার্তা দিয়েছেন তিনি।

পাশাপাশি, এদিন তিনি একনিষ্ঠ কর্মীদেরও দূর্নীতি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, দলের একমাত্র লক্ষ্য তিপ্রাসাদের উন্নয়ন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top