News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় নিষেধাজ্ঞা আরোপ
Image

কুমারঘাটে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় নিষেধাজ্ঞা আরোপ

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়ে ২২ মার্চ, ২০২৫ পর্যন্ত চলবে। এই পরীক্ষা কুমারঘাট মহকুমার ৭টি বিদ্যালয় যথা- রামগুণা চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, নবীনছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, রাইতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, পূর্ব কাঞ্চনবাড়ি হাইস্কুল ও পিএম-শ্রী হাজিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়কালে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এক আদেশবলে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩’ আইনের ১৬৩ ধারা জারি করেছেন। সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে পাঁচ বা ততোধিক ব্যক্তি একসাথে মিলিত হতে পারবেন না। এছাড়া লাউড স্পিকার ব্যবহার করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইন প্রণয়ণকারী সংস্থা, স্বাস্থ্য পরিষেবা, জরুরী পরিষেবা ও আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কর্মীদের চলাচলের ক্ষেত্রে এই আইন কার্যকর হবে না। জরুরী সরকারি কাজের পরিষেবা প্রদান ও মুমূর্ষ রোগীর তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের চলাচলের ক্ষেত্রেও এই আইন কার্যকর হবে না।

এই আইন আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০টা থেকে বলবৎ হয়ে ২২ মার্চ, ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত জারি থাকবে। আইন ভঙ্গকারীরা ‘ভারতীয় ন্যায় সংহিতা-২০২৩’ আইনের ২২৩ ধারা অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top