News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার
Image

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির রেখা গুপ্তা। শপথ গ্রহণের পরের দিনই শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গেলেন রেখা। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। রাষ্ট্রপতি ভবনের সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাক্ষাতের ছবি শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশী মারলেনার পর দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। প্রথমবারের বিধায়ক রেখার ওপরেই ভরসা রেখেছে বিজেপি। প্রথম বার বিধায়ক হলেও দিল্লির পুরভোটে টানা তিন বার জিতেছেন রেখা। হরিয়ানার জুলানায় ১৯৭৪ সালে রেখার জন্ম। পড়াশোনা, দিল্লির দৌলতরাম কলেজ এবং উত্তর প্রদেশের মেরঠের চরণ সিং বিশ্ববিদ্যালয়ে। রেখা নব্বইয়ের দশকে এবিভিপি-র নেত্রী ছিলেন। ১৯৯৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে রেখা জেতেন সভাপতি নির্বাচনে। ২০০৭ সালে প্রথম বার দিল্লির পুরভোটে জিতেছিলেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top