News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি পরিদর্শনে মন্ত্রী প্রনজিত সিংহ রায়
Image

উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি পরিদর্শনে মন্ত্রী প্রনজিত সিংহ রায়

উদয়পুর, ২১ ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত উদয়পুরবাসীর দাবি অনুযায়ী কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। শীঘ্রই উদয়পুরস্থিত বনদোয়ার পিটিআই কলেজ ক্যাম্পাসে শুরু হচ্ছে বিদ্যালয়ের কাজ। শুক্রবার স্থানটি পরিদর্শন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

২০১৩ সাল থেকে উদয়পুরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন উদয়পুরবাসী। আর স্থানীয়দের দাবি মোতাবেক এনিয়ে বহুবার আন্দোলন করার পাশাপাশি উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য শিলচর কেন্দ্রীয় ইনস্টিটিউটে ডেপুটেশন দিয়েছিলেন বর্তমান সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শেষ পর্যন্ত উদয়পুরবাসির দাবিতে সীলমোহর দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। খুব শীঘ্রই কেন্দ্রীয় বিদ্যালয় এর কাজকর্ম শুরু হচ্ছে উদয়পুর বনদোয়ারে পিটিআই কলেজ ক্যাম্পাসে। তাই শুক্রবার স্থানটি পরিদর্শন করলেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

এক সাক্ষাৎকারে তিনি জানান অস্থায়ীভাবে প্রাথমিকভাবে পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে শুরু হবে কেন্দ্রীয় বিদ্যালয় এর কাজ। পরবর্তী সময়ে বনদোয়ারে খালি পড়ে থাকা সিআরপিএফ ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয় এর কাজ শুরু করা হবে। তবে সব কিছুই এক মাসের মধ্যে সম্পন্ন করে কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top