News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক ভাষা দিবস পালিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে
Image

আন্তর্জাতিক ভাষা দিবস পালিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: যথাযোথ্য মর্যাদায় শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের সামনে অমর একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস পালিত হয়েছে।

আজ গোটা বিশ্ব জুড়ে প্রতিটি ভাষা প্রেমী মানুষেরা নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য নতুন করে শপথ নেবার দিন। আমরা বাঙালী রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা সহ খোয়াই, কমলপুর, কল্যাণপুর,ধর্মনগর তেলিয়ামুড়া, আমবাসা,চুড়াইবাড়ি, পানি সাগর, জোলাইবাড়ি সহ রাজোর সর্বত্র যথাযোগ্য মর্যাদায় বাহান্নর ও ১৯৬১ সালের ১৯ শে মে শিলচরে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বাঙালী দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে উর্দু সাম্রাজ্যবাদী শক্তি সংখ্যা গরিষ্ঠ বাঙালীর মাতৃভাষা বাংলাকে অবদমন করে বল পূর্বক উর্দু চাপিয়ে দিতে চাইলে, এর বিরুদ্ধে গর্জে ওঠে বাংলার দামাল ছেলে মেয়েরা। এই সংগ্ৰামে অবতীর্ণ হয়ে পূর্ব পাকিস্তানের হানা দারিদের হাতে সালাম, বরকত রফিক জব্বার প্রাণ বিসর্জন করেছিলেন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য।একেই ভাবে ওপার বাংলার অসমে অসম সরকার বাংলা ভাষাকে কেড়ে নিতে চাইলে বরাকের বাঙালীরা এর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলেন।এই আন্দোলন করতে গিয়ে এগারো জন শহীদ হন। তাদের প্রতিও আজ আমরা বাঙালী দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তিনি আরও বলেন, অথচ এই বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য এপার বাংলা ওপার বাংলায় একটা গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা দেখলাম পাশ্ববর্তী দেশ যেই দেশ ভাষার মর্যাদা রক্ষার জন্য একটি দেশের জন্ম দিয়েছে।সেই দেশেও উর্দু বাদীদের চক্রান্তের শিকার হয়ে সেই দেশের সরকার পরিবর্তন হয়েছে। নূতন সরকার বাংলা ভাষার প্রতি কিছুটা মুখ ফিরিয়ে উর্দু চাপিয়ে দেয়ার অপকৌশল শুরু করেছে।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top