News Flash

  • Home
  • খেলা
  • দুপুরেই নেমে এল আঁধার, কলকাতা-সহ একাধিক জেলায় স্বস্তির বৃষ্টি
Image

দুপুরেই নেমে এল আঁধার, কলকাতা-সহ একাধিক জেলায় স্বস্তির বৃষ্টি

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): দুপুরেই নেমে এল আঁধার, বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল শহর ও শহরতলি। এরপর দুপুরেই বদলে যায় আবহাওয়া। কলকাতার পাশাপাশি স্বস্তির বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হুগলি জেলাতেও বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায়। বেলা সোয়া ১১টা থেকে আকাশ কালো করে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর ঝলকানি। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top