News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিলাছড়ীতে ন্যাশেনাল ওয়েলফিল্ড সার্ভিস কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর
Image

শিলাছড়ীতে ন্যাশেনাল ওয়েলফিল্ড সার্ভিস কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২০ ফেব্রুয়ারি : ন্যাশেনাল ওয়েলফিল্ড সার্ভিস কোম্পানিকে খনিজ সম্পদ উদ্ধার কাজে নিয়মিত বোম বিস্ফোরণ করায় বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। অন্য কোম্পানীকে এই কাজ দেওয়ার দাবিতে কালো পতাকা নিয়ে মাঠে নামেন এলাকার জনগণ।

জানা গেছে, খনিজ সম্পদ উদ্ধার কাজে শিলাছড়ী আইলমারা ও দেবতামুড়া এলাকায় ন্যাশেনাল ওয়েলফিল্ড সার্ভিস কোম্পানিকে কাজের বরাত দেওয়া হয়েছে। এই কোম্পানির কর্মীরা খনিজ সম্পদ উদ্ধার কাজে প্রতিনিয়ত বোম বিস্ফোরণ করে যাচ্ছে। এতে এলাকার লোকজনেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ।

কোম্পানির থেকে কোনো ক্ষতিপূরণ না পেয়ে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয় নি বলে জানিয়েছেন তারা।

স্থানীয় লোকজনের দাবী, অবিলম্বে এই কোম্পানিকে এখান থেকে সরিয়ে নেওয়া হোক। তাঁরা সরকারের উন্নয়নমূলক কাজে কোনো প্রকার বাধা দিতে চান না। তবে এই বিশেষ কোম্পানিটিকে তাঁরা কিছুতেই সেখানে দেখতে রাজি নন।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই কোম্পানির পরিবর্তে রিকটেক পাওয়ার নামক অন্য একটি সংস্থাকে এই কাজটি দেওয়া হোক। তাঁদের এই দাবি পূরণ না হলে, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top