News Flash

Image

গোপন অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার

মেলাঘর, ২০ ফেব্রুয়ারি: মেলাঘর তৈবান্দাল নেওরামুড়া জঙ্গল থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। জানা গেছে গতকাল রাতে অভিযান চালিয়ে এই নেশাদ্রব্যগুলি উদ্ধার করা হয়।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যকে নেশামুক্ত করার জন্য অবৈধ নেশাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে রাজ্য পুলিশ। প্রতিদিনই রাজ্যের কোন না কোন স্থান থেকে নেশাদ্রব্য উদ্ধার হলেও পাচারকারীরা তাদের অবৈধ ব্যবসা কায়েম রেখেছে। কেননা পুলিশি অভিযানে উদ্ধার নেশাদ্রব্য তারই সাক্ষ্য বহন করছে।

গতকাল রাতে ফের গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর দক্ষিণ তৈবান্দাল নেওরামুড়া জঙ্গল থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে গতকাল রাতে তৈবান্দাল থানার ওসি পার্থ প্রতিম রিয়াং বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে অভিযান চালিয়ে এই গাজা গুলি উদ্ধার করতে সমর্থ হন। যদিও এই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আটক গাজাগুলোর কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন থানার আধিকারিক।

Releated Posts

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top