News Flash

Image

বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার দুই

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর আউটপোস্ট ও জিরানিয়া থানার পুলিশ একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিদেশী সিগারেট আটক করেছে। আসাম আগরতলা জাতীয় সড়কে জিরানিয়া থানা এলাকায় একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ বিদেশি সিগারেট আটক করা হয়েছে। এগুলো ধলাই জেলার মনুর দিক থেকে আগরতলার দিকে নিয়ে আসা হচ্ছিল।

চম্পকনগর আউটপোস্টের পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গাড়িটি আটক করে। গাড়িটি আটক করে মোট ৭৫ হাজার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে জিরানিয়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top