News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৬ লক্ষ টাকার লোন সুদ বেড়ে হলো ২৭ লক্ষ টাকা, মেটাতে না পারায় দোকান ক্রুক করলো ব্যাংক
Image

১৬ লক্ষ টাকার লোন সুদ বেড়ে হলো ২৭ লক্ষ টাকা, মেটাতে না পারায় দোকান ক্রুক করলো ব্যাংক

আগরতলা, ১৮ ফেব্রুয়ারী: বিশালগড় কড়ুইমুড়া এলাকার ব্যবসায়ী অজয় ঘোষের ১৬ লক্ষ টাকার ঋণ সুদ বেড়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ টাকা। ঋণ মেটাতে না পারায় ব্যাংকের কর্মকর্তারা তাঁর দোকান ক্রু করেছে।

প্রসঙ্গত, বিশালগড় কড়ুইমুড়া এলাকায় ব্যবসায়ী অজয় ঘোষ বেসরকারি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ১৬ লাখ টাকা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার মালিক পক্ষকে সে টাকা পরিশোধ করতে নোটিশ দিয়েছেন। কিন্তু অজয় ঘোষ সে টাকা পরিশোধ করার মতো কোনো রকম উদ্যোগ দেখার নেই। বাধ্য হয়ে বেসরকারি ব্যাংক সিপাহীজলা জেলাশাসকের দ্বারস্থ হয়। জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখেন এবং মালিকপক্ষকে কয়েকবার সময় দিয়েছেন লোন পরিশোধ করতে। তাতেও কোন সাড়া দেয়নি অজয় ঘোষ বাধ্য হয়ে জেলা শাসকের নির্দেশে বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস মঙ্গলবার দুপুরে কড়ুইমুড়া এলাকায় অজয় ঘোষের একটি দোকান বিটি ক্রক করেন। সে দোকান বিটে এখন মালিক সেই বেসরকারি কোম্পানি।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top