News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরীক্ষা হলের সিটকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত দুই
Image

পরীক্ষা হলের সিটকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১৮ জানুয়ারি : পরীক্ষা হলের সিটকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দুই পড়ুয়া। জিবিতে স্থানান্তর করা হল এক পড়ুয়াকে, খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন।

একাদশ শ্রেনীর পরীক্ষার হলের সিটকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। আশঙ্কাজনক অবস্থায় এক ছাত্রীকে স্থানান্তর করা হয় আগরতলা জিবি হাসপাতালে। রক্তাক্ত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এক ছাত্র। ঘটনা সোমবার দুপুরে খোয়াই মহকুমার অন্তর্গত গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ে। আহত ছাত্রের নাম জিৎ সরকার,অপর ছাত্রীর নাম রেশমী দেব।

ঘটনার বিবরণে জানা যায় সোমবার ত্রিপুরা বোর্ডের একাদশ শ্রেনীর শিক্ষা বিভাগের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে রোল নাম্বারের ভিত্তিতে হলের সিট নাম্বার বসানো হয় বিদ্যালয়ের কর্তৃপক্ষের দ্বারা। সেই মোতাবেক জিৎ সরকার ও তার রোল নাম্বারের ভিত্তিতে হলে বসানো সিট নাম্বারে গিয়ে বসলে পরবর্তী সময়ে রোনাল দেববর্মা নামক অপর আরেক ছাত্র তাকে ওই সিটে বাসার জন্য বাধা দিলে সেই নিয়ে দুই ছাত্রের মধ্যে বিবাদ শুরু হয় এবং একটা সময় রোনাল দেববর্মা জিৎ সরকারকে পরীক্ষা শেষে দেখে নেবার হুমকি দেয়।

পরীক্ষা শেষে জিৎ সরকার পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতেই রোনাল দেববর্মা, জিৎ সরকারের উপর তার বন্ধু বান্ধব নিয়ে হামলে পড়ে এবং মারধর করতে থাকে। এই ঘটনা অন্যান্য ছাত্রছাত্রীদের নজরে আসলে ঘটনা সামাল দিতে ছুটে আসে রেশমী দেব। পরবর্তী সময় রোনাল দেববর্মা এবং তার বন্ধুরা রেশমিকেও মারধর করে। ফলে জিৎ সরকার এবং রেশমী দেব দুজনই গুরুতরভাবে আহত হয়।

অবশেষে ঘটনাস্থলে বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রছাত্রীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর রেশমী দেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে এবং জিৎ সরকারের উন্নত চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করে চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক। ঘটনায় গোটা বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top