News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীতে জৈব মশা নিরোধক প্রচারে উইমেন্স কলেজ এনএসএস ইউনিট
Image

রাজধানীতে জৈব মশা নিরোধক প্রচারে উইমেন্স কলেজ এনএসএস ইউনিট

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : রাজধানীর উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আজ রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদের মধ্যে জৈব মশা নিরোধক ব্যবহারের সুফল সম্পর্কে প্রচারপত্র বিলি করা হয়েছে। স্বেচ্ছাসেবীরা পথচলতি মানুষদের মধ্যে কোনরকম রাসায়নিক পদার্থ ব্যবহার না করে জৈব উপায়ে মশার উপদ্রব কম করার বিষয়ে সচেতন করেন।

কলেজের এনএসএস ইউনিটের এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। প্রসঙ্গত, কিছু নাগরিক ইচ্ছাকৃতভাবে ড্রেনে আবর্জনা ফেলে নর্দমার জল আটকে দিচ্ছেন। এর ফলে মশা বংশবৃদ্ধি করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা।

উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের এই উদ্যোগ নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই কর্মসূচিতে উইমেন্স কলেজের বেশ কয়েকজন ছাত্রী অংশ নেন এবং পথচলতি মানুষদের মধ্যে মশা নিধনের জৈব উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top