News Flash

Image

দুটি জলের মোটর চুরি করে পালালো চোর

ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি: ঢালাই করা বাক্স থেকে দুটি জলের মোটর চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনাটি সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াকান্দি কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে।

বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬নং ওয়ার্ডের বাসিন্দা অনুকুল দাসের বাড়িতে চুরি কান্ড সংগঠিত হয়েছে। দীর্ঘ বছর যাবত উনার বাড়ির পেছনদিকে দুটি কুয়া রয়েছে, সেখানে দুটি মোটর ঢালাই করা বাক্সের মধ্যে রাখা আছে। গতকাল রাত আনুমানিক বারোটার পরে এই চুরি কাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ। গতকাল ওনারা বাড়ির বাইরে ছিলেন। রাতে ১১ টা নাগাদ বাড়িতে ফেরেন। তারপর যখন জল তুলতে যান মোটরের মাধ্যমে তখন দেখা যায় জল আসছে না।

তারপর আজ ভোরবেলা গিয়ে দেখেন ঢালাই করা দুটি বাক্স ভেঙ্গে তার মধ্যে থাকা দুটি মোটর চুরি করে নিয়ে যায় চোরের দল। তিনি জানান, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে তৈরি করা ঢালাইয়ের দুটি বাক্সের মধ্যে মোটর দুটি রাখা ছিল। তিনি আরো জানান, বাড়ির মধ্যে সামনের দিকে থাকা সিসি ক্যামেরায় কোনকিছু ধরা পড়েনি। যেহেতু পেছনদিকে সিসি ক্যামেরা নেই সেটা চোরের দলের মধ্যে থেকে কেউ হয়তো বা জানে এবং সে কারণে পিছন দিয়েই প্রবেশ করে বাক্স ভেঙ্গে মোট দুটো মোটর নিয়ে যায় বলে জানান বাড়ির মালিক অনুকুল দাস।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top