News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ বছর ধরে অসম্পূর্ণ পূর্ব চন্ডিগড়ের হল ঘর, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের
Image

১০ বছর ধরে অসম্পূর্ণ পূর্ব চন্ডিগড়ের হল ঘর, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : দুর্নীতির অভিযোগে কাজ শুরু করার পর এক দশক পার হয়ে গেলেও আজ পর্যন্ত কমিউনিটি হল ঘর চালু হলো না। ঘটনা মেলাঘর পূর্ব চন্ডিগড়ের।

মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব চন্ডিগড় দুই নাম্বার ওয়ার্ডে তৎকালীন বাম সরকার আমলে ২০১৬ এবং ২০১৭ সালে আর ডি দপ্তর থেকে ৭৫ লক্ষ ৩৫ হাজার ৫১৪ টাকার একটি কমিনিটি হল ঘরের কাজের বরাদ্দ হয়, সময় ছিল মাত্র দশ মাস।

নির্মাণ কাজ শুরু হয়ে দশ মাস অতিক্রান্ত হয়ে ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই কমিউনিটি হল ঘরের কাজ বন্ধ হয়ে যায়। যার ফলে কমিনিটি হল ঘরটি অর্ধেক কাজ করে বাজেটের পুরো টাকা গায়েব করে নেয়। এখন ওই কমিউনিটি হল ঘরের উপরে ছাদ দেওয়ার জন্য লোহার কাঠামো থাকলেও টিনের আবরণ দেওয়া হয়নি, এর ফলে ওই লোহা গুলি মরিচা ধরে ক্ষয় হয়ে নিচের দিকে ঝুঁকে রয়েছে। অর্থাৎ কমিউনিটি হল ঘরটি কোন রকমে দায় সারানোর কাজ করে হাত গুটিয়ে নেয় ওই সময়।

স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার মানুষ ১০ বছর ধরে পূর্ব চন্ডিগড়ের হল ঘরটি সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজও হল ঘরটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী জানান, তারা বহুবার ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছেন। সেখানে সামান্য মানের প্লাস্টার এবং বারান্দায় লোহার গ্রিল লাগানোর জন্য কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে। কিন্তু হল ঘরটি সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়নি।

বর্তমানে এলাকার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের নিকট হল ঘরটি সম্পূর্ণ করে চালু করার জন্য আবেদন জানাচ্ছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top