News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা করার জন্য টিসিএ’কে পরামর্শ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

ত্রিপুরা প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা করার জন্য টিসিএ’কে পরামর্শ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
রবিবার জিরানিয়া মহকুমার অন্তর্গত স্কুলমিট ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চারটি স্কুলকে পুরস্কৃত করা হয়। সেই সাথে তেরোটি ক্লাবকে প্রদান করা হয় খেলার সামগ্রী। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপুরা প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা করার জন্য টিসিএ’কে পরামর্শ দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

জিরানিয়া মহকুমার অন্তর্গত স্কুল মিট ক্রিকেট প্রতিযোগিতায় আন্ডার ১৩ এবং আন্ডার ১৫ স্তরে অংশগ্রহণকারী ৪টি স্কুলকে পুরুস্কৃত করা এবং ১৩টি ক্লাবকে খেলার সামগ্রী প্রদান উপলক্ষে রবিবার দুপুরে রানিরবাজার গীতাঞ্জলি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন টিসিএ সভাপতি তপন লোধ, টিসিএ সচিব সুব্রত দে, ভাইস প্রেসিডেন্ট উপানন্দ দেববর্মা প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন ২০১৪ সালে কেন্দ্রে মোদিজীর নেতৃত্বে বিজেপি সরকার স্থাপিত হওয়ার পর থেকেই ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। এবং ভারতবর্ষের আনাচে-কানাচে থেকে উঠে আসছেন প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়। রাজ্যেও খেলাধুলার মান উন্নয়নের দিশায় কাজ করছে বর্তমান সরকার।

পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে আইপিএল এর মত ত্রিপুরা প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু করার জন্য টিসিএ’কে পরামর্শ দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
_______

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top