News Flash

Image

পান বাজারজাত করে ক্ষতির সম্মুখীন চাষীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ ফেব্রুয়ারি:
বর্তমান বাজারে পানের চাহিদা থাকলেও আশানুরূপ লাভের মুখ দেখছেনা পানচাষিরা। কারন উপযুক্ত মূল্য না পাওয়াতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই পান চাষে সরকারিভাবে সহায়তা করার দাবি তুলেছেন কৃষক।

বাজারে পানের চাহিদা থাকলেও আশানুরূপ লাভের মুখ দেখছেনা পান চাষিরা। পান এমন একটি লতা জাতীয় গাছ যা বছরে একই জমিতে চারবার চাষাবাদ করা যায়। এই পান চাষ করে একাংশ কৃষক সাবলম্বীও হয়েছে। কিন্তু বর্তমানে পান চাষ করে ক্ষতির সম্মুখীন কৃষক। পানচাষীদের বক্তব্য বর্তমানে পান বাজারজাত করে ন্যায্য মূল্য পাচ্ছেন না। স্বাভাবিকভাবে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন ব্রহ্মছড়ার এক পান চাষী জানান, পান চাষাবাদের জন্য সার কীটনাশক ওষুধপত্র সবকিছুই বাজার থেকে ক্রয় করতে হয় চড়া দামে। চাষাবাদের জন্য ওইসব সামগ্রীগুলি সরকারিভাবে তিনি পাননি। পান চাষাবাদের বিষয়টি নিয়ে কৃষি দপ্তর থেকে কয়েকবার পরিদর্শন করে গেলেও সরকারি সাহায্য জোটেনি তার কপালে। যদিও তিনি দীর্ঘ বছর ধরে পানচাষ করে আসছেন। পূর্বে এই পান বাজারজাত করে লাভের মুখ দেখতে পেয়েছিলেন। কিন্তু বর্তমানে পান বাজারজাত করে তেমন লাভালাভ হচ্ছেনা। ফলে বাজারে পান বিক্রি করে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেনা। উনাদের দাবি প্রশাসন যাতে এই পান চাষাবাদ করার জন্য সরকারিভাবে কৃষি দপ্তরের মাধ্যমে সার কীটনাশক ঔষধপত্র প্রদান করেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top