News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সাথে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সাথে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: আজ কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সাক্ষাতকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যে আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা, প্রশাসনিক বিষয় ও বাঁশ শিল্পের সমৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি বৈঠকে আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ নিয়েও আলোচনা করেন ডাঃ সাহা। উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকে আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব তুলে ধরেছেন।
সেই সঙ্গে গত বছর ত্রিপুরায় অস্বাভাবিক হারে ভারী বৃষ্টিপাতের দরুণ আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন যে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স আগামী এক বছরের মধ্যে রাজ্যে একটি অত্যাধুনিক আবহাওয়া রাডার (এডভান্সড ওয়েদার রাডার) ব্যবস্থাপনা স্থাপন করবে। যা বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের জন্য যথাযথ সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেবে এবং প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় বিশেষভাবে সহায়তা করবে।
বৈঠকে ত্রিপুরা রাজ্যের বাঁশ ক্ষেত্র নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সাহাকে জানিয়েছেন যে জৈবপ্রযুক্তি ও বাঁশ ক্ষেত্রে গবেষণার জন্য থাকা আসাম (জোড়হাট) ও মণিপুরের বিশেষ প্রতিষ্ঠানগুলি বাঁশের অর্থনৈতিক সম্ভাবনাকে বৃদ্ধি করতে ত্রিপুরা সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করবে।
আর এই বৈঠক প্রযুক্তিগত অগ্রগতি, প্রশাসনিক সমন্বয় এবং উন্নত আঞ্চলিক সংযোগের মাধ্যমে ত্রিপুরার বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে থাকবে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top