News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রাম ঠাকুর সংঘের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

আগরতলা রাম ঠাকুর সংঘের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
আগরতলা রাম ঠাকুর সংঘের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়ক গোপালচন্দ্র রায়।

আগরতলা রাম ঠাকুর সংঘ বরাবরই ঘটা করে শারদোৎসব পালন করার পাশাপাশি নানা সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর রবিবার ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে রামঠাকুর সংঘের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে আলোচনা করতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার চায় রাজ্যের ক্লাব সংগঠনগুলি যাতে এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখে এবং সামাজিক কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে।

পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ অনেকেরই ভিন্ন হতে পারে। কিন্তু উন্নত ও সুস্থ সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ। অন্যদিকে আগরতলা পুরনিগমের মেয়র বক্তব্য রাখতে গিয়ে রামঠাকুর সংঘের প্রশংসা করে বলেন, এই ক্লাব বরাবরই সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top